• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

৩৮০ ম্যাচে ১২৪৬ গোল, প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২০ মে, ২০২৪

আর্সেনালকে পেছনে ফেলে টানা চতুর্থবারের মতো শিরোপা উঁচিয়ে ধরল ম্যানচেস্টার সিটি। শেষ রাউন্ডে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে তারা। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়েই থাকতে হয় আর্সেনাল।প্রিমিয়ার লিগ ইতিহাসে কোনো ক্লাবই টানা চারবার চ্যাম্পিয়ন হতে পারেনি। সিটির হাত ধরেই ভাঙেল সেই গেরো। এবারের মৌসুমে গোলের নতুন এক রেকর্ড। ৩৮০ ম্যাচ শেষে এবার প্রিমিয়ার লিগে গোল হয়েছে এক হাজার ২৪৬টি। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটিতে এর চেয়ে বেশি গোল আর কোনো মৌসুমে হয়নি।

Advertisements

টুর্নামেন্টের প্রথম মৌসুমে হওয়া ১ হাজার ২২২ টি গোলের রেকর্ড টিকে ছিল এতদিন। সে মৌসুমে আবার খেলেছিল ২২টি ক্লাব। ১৯৯৫-৯৬ মৌসুম থেকে ২০টি ক্লাবকে নিয়েই হয়ে আসছে এই টুর্নামেন্ট।

এবারের মৌসুমে সবচেয়ে বেশি ৯৬টি গোল করে চ্যাম্পিয়ন সিটি। দ্বিতীয় সর্বোচ্চ ৯১টি আর্সেনালের। এছাড়া তিনে থাকা লিভারপুল করেছে ৯১টি গোল। পয়েন্ট টেবিলের সাতে থাকলেও গোলের তালিকায় চারে আছে নিউক্যাসল ইউনাইটেড। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৮৫ গোল করে তারা এবার।

এদিকে সবচেয়ে বেশি ১০৪ গোল হজম করেছে একদম তলানিতে থাকা শেফিল্ড ইউনাইটেড। যা প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড।


আরো খবর