• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দেশের স্বাধীনতা কাঁটাতারের বেড়ায় ঝুলছে: গয়েশ্বর 

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ১০ মে, ২০২৪

এটা হতে দেওয়া যায় না।শুক্রবার (১০ মে) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisements

সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ৭ জানুয়ারি নির্বাচন থেকে কম। ওরা (সরকার) বলে, ভোট ফেয়ার (সুষ্ঠু) হয়েছে। তবে যে যত টুকু পেয়েছে, সিল মেরেছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা- নিঃশর্ত মুক্তি, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের মুক্তি চাই, শুধু তাই নয়, গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে যারা কারাগারে আছেন সবার মুক্তি চাই।

বিএনপির কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় জানিয়ে তিনি বলেন, যে অত্যাচার করা হয়েছে তারপরও বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায়। সেটা দমনোর ক্ষমতা কারো নেই। পার্শ্ববর্তী দেশেরও নেই।

সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, ক্ষমা পাওয়ার সময় পাবেন না। ক্ষমতার যত অপব্যবহার করেন,  এর জবাব একদিন দিতে হবে। জবাব দিতে পারবেন কি জানি না। সেটি কি সহ্য করতে পারবেন? কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশ আরও উপস্থিতি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে, ফকিরাপুল মোড় ঘুরে পার্টি অফিসের সামনে এসে শেষ হওয়ার কথা রয়েছে।


আরো খবর