• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অভিযোগ পেয়েই বিটিসিএলের ডিএমডিকে পলকের কল

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৮ মে, ২০২৪

বুধবার (৮ মে) আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়।

Advertisements

এতে এক গ্রাহকের অভিযোগের পর তিনি তার ইন্টারনেট সংযোগের সমস্যার নির্দেশনা দেন।গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। এক গ্রাহক রাজধানীর খিলগাঁও এলাকার ইন্টারনেট সংযোগ সংক্রান্ত অভিযোগ জানান। প্রতিমন্ত্রী পলক তা আমলে নেন।

এরপর প্রতিমন্ত্রী খিলগাঁও বিটিসিএল অফিসের ডিএমডিকে কল দেন। তিন ঘণ্টার মধ্যে সংযোগ নিতে ইচ্ছুক গ্রাহকদের এলাকা সরেজমিনে পরিদর্শন করে তিন-সাত দিনের মধ্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রভাবশালী মহল অবৈধভাবে এলাকাভিত্তিক ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো অবৈধ প্রভাব খাটাতে পারবেন না। যদি কেউ এ ধরনের কাজ করার চেষ্টা করেন, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ‌্য হবো।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে গণশুনানিতে কমিশনের মহাপরিচালক ও কমিশনাররা উপস্থিত ছিলেন।


আরো খবর