• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৫ মে, ২০২৪

জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেন, যা নিয়ে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়।

Advertisements

আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্পেশাল কারো জন্য একটা ইউনিভার্সিটি…। হ্যাঁ, আর্মিরা ইউনিভার্সিটি পরিচালনা করছে বা অন্যরা করছে। সেক্ষেত্রে তারা (ডিসি) বলেছে। আপাতত আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমরা করছি। শুধু সরকারি কর্মচারীদের জন্য আলাদাভাবে- এ কনসেপ্ট আমরা নিতে পারছি না। ইউনিভার্সিটি হলে সেটি সবার জন্য হবে। সেখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশোনার সুযোগ নিতে হবে। আমরা বিষয়টিকে এভাবেই দেখি।

তিনি বলেন, আমার যতদূর মনে পড়ে, ওখানে (ডিসি সম্মেলন) অনেকগুলো বিষয় এসেছিল। প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসিরা আসেন, তখন তারা কথা বলার সুযোগ পান। এটি তাদের জন্য একটা বড় সুযোগ। অনেক বিষয় সেখানে আসে। অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রত্যাশার বিষয় উঠে আসে। সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেন।

ফরহাদ হোসেন বলেন, আমরা সব প্রস্তাবকেই স্বাগত জানাই। তারা প্রস্তাব দিয়েছেন। যখন সময় সুযোগ হবে, বিবেচনায় রাখা হয়েছে। আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এ মুহূর্তে এটি নিয়ে আমরা চিন্তা করছি না।

মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে। বিশ্ববিদ্যালয় হলো বিশ্বজনীন, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হলো মুক্ত একটি জায়গা, যেখানে মানুষ জ্ঞান অর্জন করবে, মুক্ত চিন্তা-ভাবনা করবে। মনের বিকাশটা এখানে এসে ঘটবে, সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে। সেরকম একটি জায়গা হলো ইউনিভার্সিটি। সব ধরনের মানুষ এখানে থাকতে হবে। মেধাবীদের জায়গা হলো ইউনিভার্সিটি।


আরো খবর