• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থ: সালাম

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ৫ মে, ২০২৪

রোববার (০৫ মে) শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Advertisements

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পানি বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দল।আব্দুস সালাম বলেন, মানুষ ভোট দিতে পারেনি, এটি কি মিথ্যা কথা? গরমে মানুষ নাজেহাল, এটা কি মিথ্যা? সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়। দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ। আমরা চাই সুষ্ঠু নির্বাচন।

বিএনপির এ নেতা বলেন, সরকারি দলের নেতাদের আত্মীয়-স্বজনরা ব্যাংক লুটপাট করেছেন, আর তারা বিএনপির সমালোচনা করেন। তারা বলেন, বিএনপি নাকি গণতন্ত্র চায় না।

দেশের গণতন্ত্রকে বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন? সাংবাদিকেরা যাতে লুটপাটের খবর না দিতে পারেন, তাই এ কাজ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনার বিকল্প এ দেশের জনগণ নির্ধারণ করবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা কে? আমরা বলতে চাই, শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতা কে, তার খোঁজ নেই, আর আপনি বিএনপি নিয়ে কথা বলেন। নিজের ঘরের খোঁজ রাখুন।

মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে এবং কে এম সোহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, তারিকুল ইসলাম মধু প্রমুখ।


আরো খবর