• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ মে, ২০২৪

নাটোরের লালপুরে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি  মনজুরুল ইসলাম মঞ্জুকে  গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisements

মঙ্গলবার দিনগত রাত ১১টার সময় উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনজুরুল বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, রাত ১১টার সময় উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারির দোকানের সামনে অবস্থান করছিলেন মনজুর রহমান।
এ সময় তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা চার-পাঁচ জনের একটি দুর্বৃত্তের দল এসে মনজুর  রহমানের মাথায় ও পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি  বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে দুর্বৃত্তদের ধরতে চারদিকে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়া কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ  (০১ মে) বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।


আরো খবর