• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে মহান মে দিবস পালন 

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ মে, ২০২৪

“দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতী মানুষ এক হও ” এবং “মালিক শ্রমিক গড়বে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে  মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা ও উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।
র‍্যালী শেষে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মুকলেছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি হাসান মাহমুদ ও ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ পটু, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুহু ইসলাম, যুগ্ম সম্পাদক বিশ্বনাথ, সহসভাপতি জিয়াউর রহমান, অর্থ সম্পাদক ইন্দ্রজিত দাস প্রমুখ।


আরো খবর