• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঢাকায় সংঘর্ষ: পুলিশের তিন মামলায় গয়েশ্বরসহ আসামি ৫০০

নিউজ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ২৪ মে, ২০২৩

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় নিউমার্কেট ও ধানমণ্ডি থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এসব মামলায় পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisements

নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু জানান, পুলিশের ওপর হামলার অভিযোগ এনে উপপরিদর্শক সবুজ মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চারশ’ থেকে পাঁচশ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ধানমণ্ডি থানায় দুটি মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী বলেন, দুই মামলাতেই ৫২ জনের নাম রয়েছে, গ্রেফতার করা হয়েছে ২৭ জনকে।

গ্রেফতার-হয়রানি বন্ধ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার মহানগরগুলোতে বিএনপির পদযাত্রার কর্মসূচি ছিল। এর অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে সায়েন্স ল্যাবরেটরির কাছে ল্যাব এইড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচি শেষ হতেই সায়েন্স ল্যাবরেটরির কাছে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় বিআরটিসির একটি দোতলা বাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।


আরো খবর