• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তাপদাহ থেকে মুক্তি পেতে রাবি ছাত্রলীগের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি 

রাবি প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

চলমান তাপদাহ প্রশমিত করতে ও টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ দশদিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায়  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ও আবাসিক হলগুলোর সামনে শতাধিক বৃক্ষরোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও জুন মাসে আরও ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে কর্মসূচিতে জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, “চলমান তাপপ্রবাহ মানুষের জীবনযাত্রাকে ব্যাপকভাবে ব্যহত করছে। এরকম পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছরই লক্ষাধিক বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগ দশদিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে রাবি ছাত্রলীগ প্রথম দিনে শতাধিক বৃক্ষরোপণ করেছে এবং জুন মাসে আরও ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি পালন করবো বলে জানান তিনি।”
বৃক্ষরোপণ সম্পর্কে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, “কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে রাবি শাখা ছাত্রলীগ আজ ১০০টি চারাগাছ রোপন করেছে। এগুলোর যথাযথ পরিচর্যার জন্য প্রয়োজন পদক্ষেপ নিতে হল ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী জুন মাসে আরও ১০ হাজার বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা।


আরো খবর