• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেছে রেললাইন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

Advertisements

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা  বলেন, অতিরিক্ত তাপমাত্রায় কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় একটি স্থানে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সেখানে ডাবল লাইন থাকায় অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করে। দুপুর দেড়টার দিকে রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হওয়ার পর ওই পথে ট্রেন চলাচল শুরু করে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন দুপুরে আড়িখোলা রেলওয়ে স্টেশন থেকে কিছুদূর যাওয়ার পর চুয়ারিখোলা এলাকা অতিক্রম করার সময় দূর থেকে চালক দেখতে পান রেললাইন কিছুটা বেঁকে রয়েছে। এ সময় তিনি ট্রেন থামিয়ে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানায়। পরে রেলওয়ে কর্মীরা এসে লাইনে পানি দিয়ে লাইন স্বাভাবিক করলে ধীরগতিতে ওই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর ওই লাইন বন্ধ রেখে দীর্ঘ সময় রেললাইনে পানি, কচুরিপানা ও কাদামাটি দিয়ে রেল লাইন স্বাভাবিক করা হয়।

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, টঙ্গী-নরসিংদী রেললাইনের আপ লাইনে ১৫ ফুটের মতো লাইন আংশিক বাঁকা হয়ে যায়। রেলপথে দায়িত্বে থাকা লোকজন দুপুরে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়েছে। বিকল্প লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।


আরো খবর