• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হজের ভিসা আবেদনের সময় বাড়ল

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

গত ১৮ এপ্রিল হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৪ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির মোনাজ্জেম/স্বত্বাধিকারীদের জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে আগামী ২৯ এপ্রিল হজযাত্রীদের ভিসা বন্ধ হয়ে যাবে। হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সি/লিড এজেন্সিকে ওই তারিখের আগেই হজযাত্রীদের জন্য বাড়ি/হোটেল ভাড়া ও যাতায়াতের জন্য বাস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ভিসা কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Advertisements

২৯ এপ্রিলের মধ‌্যে আবশ্যিকভাবে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দিয়ে চিঠিতে বলা হয়, এজেন্সির অবহেলার কারণে হজযাত্রীদের হজে গমন অনিশ্চিত হলে সে এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এখনও অনেক হজযাত্রীর ভিসা হয়নি। এ অবস্থায় ভিসার আবেদনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ধর্ম মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে সময় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি মৌসুমে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।


আরো খবর