• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার দুপুরে। এ সময় জেলার তাপমাত্রার পারদ ওঠে ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisements

চাঁপাইনবাবগঞ্জে আবাহাওয়া অফিস না থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবহাওয়া পর্যবেক্ষণ করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান, এক সপ্তাহের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে বইছে তাপপ্রবাহ। মঙ্গলবার বেলা ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এটি শুধু এই মৌসুমে নয়, গত কয়েক বছরের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন তিনি।

এদিকে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিরূপ প্রকৃতির কাছে সামনে থমকে দাঁড়িয়েছে জনজীবন। পাশাপাশি খরতাপে ঝরে পড়ছে আম ও লিচু। তাপপ্রবাহের মধ্যে গত ২৫ এপ্রিল হিট স্ট্রোকে মারা যান সোনামসজিদ স্থল বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীন।


আরো খবর