• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ধাইনগর-নাককাটিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisements

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হল- শিবগঞ্জ উপজেলার বামুনগাঁ এলাকার রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (৯) ও পীরগাছির এলাকার আলমগীর হোসেনের মেয়ে মারিয়া খাতুন।

ওসি সাজ্জাদ হোসেন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে শাকিল ও মারিয়া মহানন্দা নদীতে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত তারা নদীর গভীর স্থলে চলে গেলে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযানে নামে। পরে বেলা সাড়ে ১১ টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ওসি জানান, পরিবারের পক্ষ থেকে তেমন অভিযোগ না থানায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরো খবর