• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ব্যালটে ভুল প্রতীক, কসবায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালটে প্রতীক ভুল থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে ইসি থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

Advertisements

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও কসবা উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস জানান, চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদের অটোরিকশা প্রতীকের বদলে ব্যালট পেপারে রিকশা প্রতীক চলে আসে। এ ব্যাপারে ইউসুফ আহমেদ নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন স্থগিতের নির্দেশ দেয়। তবে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত হলেও ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, সকাল ৮টা থেকে ১১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন।


আরো খবর