• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে ২০২৩-২৪ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৭ হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে এসব বিতরণ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।
বীজ ও সার বিতরণ শেষে সুবিধাভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বয়স্কদের মাঝে টাকা প্রদান করা হয়। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন অতিথিরা।


আরো খবর