• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

 

নওগাঁয়  তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে এক শিক্ষক সহ দুইজনের মৃত্যু হয়েছে। নিয়ামতপুরে বালাতৈড় দাখিল মাদরাসার শাহাদাত হোসেন (৪২) নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত বজরুক আলীর ছেলে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন বালাতৈড় দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও রাজাপুর দরগাপাড়া গ্রামের জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোক করেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করলে পথেই তার মৃত্যু হয়।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম বলেন, প্রাথমিক অবস্থায় শাহাদাত হোসেনের স্ট্রোকের লক্ষণ পাওয়া যায়।

অপরদিকে, নওগাঁর রাণীনগরে তীব্র তাপদাহে জমিতে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে রেজাউল ইসলাম (৪৬) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে এ ঘটনাটি ঘটেছে। নিহত শ্রমিক রেজাউল উপজেলার রঞ্জনিয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে রেজাউলসহ বেশ কয়েকজন শ্রমিক জমিতে ধান কাটছিলেন। ধান কাটার পর জমি থেকে ধান বহনের জন্য দুপুরের দিকে রেজাউল ধানের ভার বাধছিল। এ সময় প্রচন্ড গরমে রেজাউল হিট স্ট্রোক করে মাটিতে পড়ে যান। এরপর ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদ দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, শ্রমিক রেজাউলের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কিছু জানায়নি।


আরো খবর