• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সান্তাহারে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মাদকদ্রব্য আইনে  মামলায় তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকার সাবেদ আলীর ছেলে মোঃ লিটন হোসেন (২৮) ও সাহেবপাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরমান হোসেন (২৬)।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, শনিবার রাতে সান্তাহার পৌর শহরের টেলিফোন এক্সচেঞ্জ গেইটের সামনে সান্তাহার-নওগাঁ রাস্তার উপরে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ৪৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার  ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  গ্রেফতারকৃত ওই দুইজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর