• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানী বিষয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পণ্য এবং তাজা আম ও এর পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধি সম্পর্কে কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

Advertisements

শনিবার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী “এঅচ ও ঐঅঈঈচ এর মাধ্যমে আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পণ্য এবং তাজা আম ও এর পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধি সম্পর্কে কর্মশালা বিএমপিএমএ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব শুকুরুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কর্মশালয় প্রধান অতিথি ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশন এর সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার আলোচক হিসাবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক ড. জহুরুল ইসলাম। কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করণ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির করণের অঙ্গিকার ব্যাক্ত করেন উপস্থিত ৭০ জন আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আম চাষী ও ব্যবসায়ী বৃন্দ ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর