• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ 

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নওগাঁতে টানা দাবদাহে অতীষ্ঠ জনজীবন। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে নওগাঁর সামাজিক সংগঠন অন্বেষা নিশান ক্লাব।
শনিবার বেলা ১১ টার দিকে শহরের তাজের মোড়ে এক হাজার পথচারীর মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন অন্বেষা নিশান ক্লাবের সদস্যরা।
তাজের মোড় শহীদ মিনারের সামনে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অন্বেষা নিশান ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ধলু। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নূর-ই আলম মিঠু, সহ-সভাপতি শামসুল আলম, সমাজকল্যান সম্পাদক মিজানুর রহমান,  সাবেক সহ-সভাপতি প্রদীপ কুমার প্রমুখ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে সংগঠনের কর্মীরা রিকশাচালক, অটোরিকশাচালক ও পথচারীদের কাছে গিয়ে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলে।
সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম ধলু বলেন, বর্তমানে নওগাঁসহ সারাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। এ সময় অনেকেই বাড়িতে থাকতে পারলেও শ্রমজীবী মানুষদের পেটের দায়ে বের হতে হচ্ছে। এই সব শ্রমজীবী মানুষদের কিছুটা স্বস্তি দিতে ক্লাবের পক্ষ থেকে এক হাজার পানির বোতল ও স্যালাইন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।


আরো খবর