• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে বরিশাল থেকে আনা ৮ কেজি গাঁজা উদ্ধার, শিশুসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
oplus_0

বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে আনা বিপুল পরিমান নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে পৌর এলাকার স্বরুপনগর খাসপাড়া ও নয়াগোলা এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় ১ শিশুসহ ৩ যুবককে।

Advertisements

আটককৃতরা হলো-জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফাতেমা বেগম ও সাদেকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (৩৫), পৌর এলাকার চাঁদলাই মহল্লার মেরিনা বেগম ও মৃত লাল মিয়ার ছেলে ফয়সাল আহম্মেদ (২৪), কুমিল্লা জেলার বাখরাবাগ চাপাপুর এলাকার নূরজাহান বেগম ও মৃত সেরাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া এলাকার তসলিমা বেগম ও আজিমুদ্দিনের ছেলে শিশু তামিম (১৬)।

এ বিষয়ে শনিবার বেলা সাড়ে ১১ টায় নবাবগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে দেয়া এক প্রেস ব্রিফিং এ নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, বরিশাল থেকে নিষিদ্ধ মাদক গাঁজা আসার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবুল কালাম সাহিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলমের সার্বক্ষনিক তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর খাসপাড়ায় ইসলাম ফিলিং স্টেশনের সামনে চাঁপাই টু রাজশাহীগামী মহাসড়কে এসআই মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে।

এ সময় আসামী নজরুল ইসলাম ওরফে ফয়সালের হেফাজতে থাকা একটি কাটুনের ভেতর থেকে বাঁশ পাতা রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৩টি বালিশাকৃতি প্যাকেটের ভেতর থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে একই দিন বেলা পৌণে ১১টায় পৌর এলাকার নয়াগোলা গাইনপাড়া মোড়ে আবু বক্করের মুরগির দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১৬ বছর বয়সী শিশু তামিমকে তার দুই পায়ে স্কচটেপ ও লাল টেপ দিয়ে জড়ানো প্লাস্টিকের প্যাকেটে ভরা ৮০ হাজার টাকার ২ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সানাউল্লাহর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলা হতে মাদকদ্রব্য গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহ ও বিক্রয় করতো বলে স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারা এবং একই আইনের ৩৬(১) এর ১৯(খ)/৪১ ধারায় যথাক্রমে ৬৬ ও ৬৭ নং মামলা দায়ের করা হয় বলে জানান ওসি মিন্টু।


আরো খবর