• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে হিট স্ট্রোকে  শিক্ষকের মৃত্যু 

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে শাহাদাত হোসাইন (৪২) নামের এক মাদ্রাসা মৌলভীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।
শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে রাজশাহী মেডিকেলে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মৃত বজরুক আমিনের ছেলে। এছাড়া তিনি বালাতৈড় দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দরগাপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের আলোচনা ও খুতবা শেষে নামাজ পড়ান তিনি। নামাজ আদায় শেষে দরগাপাড়া সফুরা আজাদ শিশু সদনে উপস্থিত হলে অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁর ইসিজি করান। মেডিকেল অফিসার মনিরুল হক তরফদার রিপোর্টে হার্ট অ্যাটাককের লক্ষণ পান। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রস্তুতি নেওয়ার মধ্যেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহববুল আলম বলেন, শাহাদাত হোসাইনের ডায়াবেটিসের মাত্রা বেশি ছিল। ইসিজিতে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। রাজশাহী মেডিকেলে প্রস্তুতি নেওয়ার মধ্যেই তাঁর মৃত্যু হয়।


আরো খবর