• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে এক তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে প্রায় ১৪০ফুট নিচে তলিয়ে রনি বর্মন (২৩) নামে মানষিক ভারসাম্যহীন এক তরুণের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সাড়ে ৫ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।

Advertisements

রনি বর্মন হচ্ছে জেলার নাচোল উপজেলার নেজামপুর গ্রামের চৈতন্য বর্মনের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টার দিকে জেলার নাচোল উপজেলার নেজামপুর নামক স্থানে।

স্থানীয়রা জানায়, মানষিক ভারসাম্যহীন রনি বর্মন বেলা ১১টার দিকে নেজামপুর এলাকার একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাশে ঘুরাঘুরি করছিল। কিন্তু পরিত্যক্ত নলকূপের পাইপের মুখে কোন ঢাকনা না থাকায় রনি বর্মন পাইপের মধ্যে পড়ে প্রায় ১৪০ ফুট নিচে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসে জানালে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় সাড়ে ৫ঘন্টা পর বিকেল সেয়া ৪টার দিকে রনি বর্মনের মরদেহ পাইপের মধ্য হতে উদ্ধার করে। নাচোল থানার ওসি মোঃ তারেকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আরো খবর