• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

৪২.৪ ডিগ্রিতে উঠল ঈশ্বরদীর তাপমাত্রা, জনজীবনে নাভিশ্বাস

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈশ্বরদীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ২৬ এপ্রিল বিকেল সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা অতি তীব্র তাপপ্রবাহ। এটা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

Advertisements

এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে সবার প্রাণ যেন ওষ্ঠাগত। জনসাধারণের নাভিশ্বাস অবস্থা। একই অবস্থা প্রাণিকুলেও। সকাল থেকে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই সূর্যের গরম তাপ, বাতাসে আগুনের মতো দমকা হাওয়া যেন জনজীবন অতিষ্ঠ করে ফেলছে।

সাধারণ খেটে খাওয়া কর্মজীবী মানুষ পড়েছেন বেশি বিপাকে। তবে খুব প্রয়োজন ছাড়া অনেকে বাইরে বের হচ্ছেন না। সড়কপথে ছোট বড় পরিবহনের সংখ্যা একদমই কম। ঈশ্বরদী থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীবাহী ট্রেনগুলো নিদিষ্ট সময়ের চেয়ে কিছুটা বিলম্বে চলাচল করছে।

নাজমুল হক রঞ্জন জানান, গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


আরো খবর