• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সান্তাহার পৌর মেয়রের উদ্যোগে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ 

আদমদীঘি  প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার সান্তাহার পৌর শহরের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের কথা চিন্তা করে ঠান্ডা পানি ও শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
শুক্রবার দুপুরে পৌর শহরের রেলগেট চত্বরে পৌরসভার কর্মচারী তুহিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি প্রথম দিনে প্রায় ১২ শত শ্রমিক ও পথচারীর মাঝে ঠান্ডা শরবত খাওয়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার বিভিন্ন কর্মচারী, সিএনজি শ্রমিক, চার্জার শ্রমিক, দিন মজুরি  শ্রমিক সহ আরও অনেকে।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন অবস্থায় খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হচ্ছে। তাপদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।


আরো খবর