• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগমারায় অগ্রিকান্ডে ৬ টি পান বরজ ভস্মীভূত

বাগমারা প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাগমারায় অগ্নিকাণ্ডে অন্তত ৬ টি পান বরজ ভস্মীভূত হয়েছে। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisements

শুক্রবার বেলা সাড়ে বারো’টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রত্যক্ষদর্শী রাকিবুর রহমান জানান, কোথায় থেকে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি। প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে বাগমারা শিকদারী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। বাগমারা শিকদারী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আপেল মাহামুদ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত বিড়ি সিগারেটের অবশিষ্ট অংশ থেকে ।

৬ জন কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে । প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৪ লক্ষ টাকা। প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ।


আরো খবর