• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অগ্নিকান্ডে পুড়ল স্বর্ণ পট্টির ১২ দোকান অর্ধকোটি টাকা ক্ষতি

সিংড়া প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকান্ডে স্বর্ণ পট্টির ১২ টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে আটটি দোকান সম্পূর্ণ ও চারটি আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হটাৎ সিংড়া বাজারের কাশারী পট্রি হিসেবে পরিচিত স্বর্ণ পট্রির একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে।

Advertisements

মুহুর্তের মধ্যে ১২ টি দোকান পুড়ে যায়। পরে ভোর পাঁচটা পর্যন্ত নাটোর ও সিংড়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

সিংড়া ফায়ার সার্ভিস স্ট্রেশনের লিডার কামরুজ্জামান জানান, মুঠোফোনে আগুনের সূত্রপাতের খবর পেয়ে নাটোর ও সিংড়ার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নদীতে পানি কম থাকায় পানি তুলতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় লেগে যায় । আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে স্বর্ণ পট্রির দোকানগুলো পুড়ে গেছে। পরে নাটোর ফায়ার সার্ভিস স্ট্রেশনের উপ-সহকারী পরিচালক একেএম মুর্শেদ এর নেতৃত্বে তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জুয়েলার্স সমিতি সিংড়া উপজেলার সভাপতি বিজয় কুমার দাস বলেন, আকস্মিক অগ্নিকান্ডে স্বর্ণ পট্রির সরকার জুয়েলার্স, লোকনাথ জুয়েলার্স, গেীরী জুয়েলার্স সহ মোট দশটি স্বর্ণের দোকান ও ইসলাম ইলেকট্রনিক্সসহ আরো দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতি পরিমান অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে।


আরো খবর