• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাপাহারে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

সাপাহার প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সারাদেশব্যাপী বেশ কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছে। লু হাওয়ায় অতীষ্ট হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টিবিহীন ক্ষতি হচ্ছে কৃষকের ফসলের। গরমে হা হুতাশ হয়ে উঠেছে প্রাণীকূল। যার ফলে নওগাঁর সাপাহারে মহান আল্লাহর নিকট পানি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলিমগণ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সরফতুল্লাহ্ ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ায় শামিল হন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা।
নামাজের শুরুতে ইমাম মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রার্থনা করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনার করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।
নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন সাপাহার সরফতুল্লাহ্ ফাজিল মাদ্রাসার প্রভাষক ও হেফজুল কোরআন বিভাগের প্রধান এবং সাপাহার মডেল মসজিদের সাবেক ইমাম মাওলানা ওমর ফারুক।


আরো খবর