• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লালপুরে নাশকতা মামলায় বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

নাটোরের লালপুরে নাশকতার মামলায় যুবদলের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।

Advertisements

মঙ্গলবার (২৩ এপ্রিল) আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সুমন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট, উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, ইশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ আলী, সদস্য লিমন, রনি, ফরিদ, সোহেল রানা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসির আরশাদ রাজন বলেন, গত ২৮ অক্টোবরের পর বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে গত ২২ নভেম্বর মশাল মিছিল করে নেতাকর্মীরা।

এঘটনায় মিথ্যা নাশকতার অভিযোগে এসব নেতাকর্মীর নামে মামলা করে লালপুর থানা পুলিশ। ওই মামলায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের অস্থায়ী জামিন ছিল তারা। মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।


আরো খবর