• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন-২৪ এর রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারমান ও মহিলা চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পত্র হাতে তুলে দেন রিটার্নিং অফিসার মোঃ রেজাউল করিম।

Advertisements

নাচোল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হ’ল, আব্দুল কাদের(ঘোড়া) ও মোঃ আবু রেজা মোস্তফা কামাল(আনারস), গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থী হ’ল, মোঃ হুমায়ন রেজা (ঘোড়া), মোহাঃ আশরাফ হোসেন(আনারস), মোসাঃ হালিমা খাতুন(কাপ-পিরিচ) ও মোসাঃ মাহফুজা খাতুন(মটরসাইকেল) এবং ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থী হ’ল, মোহাম্মদ বাবর আলী(আনারস), মোঃ আনোয়ারুল ইসলাম, (চিংড়ী মাছ), মোহাঃ আব্দুল খালেক(কাপ-পিরিচ), মোঃ শরিফুল ইসলাম(মটরসাইকেল)ও মোহাঃ আব্দুল গাফফার(ঘোড়া)।

শেষে রিটার্নিং অফিসার প্রার্থীদের জ্ঞাতার্থে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২৪ এর আচরণ বিধি তুলে ধরেন।
উল্লেখ্য, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর প্রতীক বরাদ্দের পর আজ দুপুর ২টা থেকে প্রার্থীরা মাইকসহ সরাসরি প্রচারণা কাজ শুরু করেন।


আরো খবর