• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সান্তাহারে গনহত্যা দিবস পালিত 

আদমদীঘি  প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বগুড়ার সান্তাহারে গণহত্যা ও কালো দিবস পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের স্বাধীনতা মঞ্চ চত্বরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়।
পরে ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাতে সান্তাহারে নিহত সকল শহীদের স্মরণে সন্ধ্যা ৭টায় শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে। এরপর ১৯৭১ সালের ২২ এপ্রিল পাক হানাদার বাহিনীর হাতে নিহত ওই সকল শহীদদের স্মরণে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় ২২ এপ্রিল সান্তাহার গণহত্যা ও কালো দিবস পালনের স্বীকৃতি দিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। সকল কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা।
এ সময় উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সির নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু, আওয়ামী লীগ নেতা প্রদীপ ভৌমিক, কাউন্সির আলাউদ্দিন প্রমুখ।
১৯৭১ সালের ২২ এপ্রিল পাক হানাদার বাহিনী ট্রেনযোগে সান্তাহার শহরে প্রথম প্রবেশ করে নারকীয় তাণ্ডব চালায়। ওই দিনই তারা নির্মম ভাবে গণহত্যায় মেতে উঠে। তাদের বুলেটের আঘাতে শহরের জমিদার সুরেন্দ্রনাথ ও তার স্ত্রী হড়িভবানী দাসী, ব্যবসায়ীসহ প্রায় আড়াই হাজার বাঙ্গালী নর-নারী সে দিন শহীদ হন।


আরো খবর