• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে আসফি মেহেনাজ (১৮) নামে একাদশ শ্রেণির এক কলেজ পড়ুয়া ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২২ জুলাই) সকালে উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় সাইদুর রহমানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আসফি মেহেনাজ মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং নিয়ামতপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবাদে নিয়ামতপুরে ভাড়া বাসায় একই এলাকার দুজন মিলে একরুমে বসবাস করতো। আসফি মেহেনাজের রুমমেট সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সকাল ৭ টার দিকে রুম থেকে বের হয়ে যায়। প্রাইভেট শেষে ১০ টার দিকে রুমে ফিরে এসে বন্ধ দরজা না খুললে বাড়িওয়ালাকে জানান। বাসার মালিক থানা পুলিশকে জানালে পুলিশের উপস্হিতিতে দরজা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আসফি মেহেনাজকে।
তবে সঠিক কি কারণে এমন আত্মহত্যার ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাইদুল ইসলাম।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
#২২ এপ্রিল ২০২৪ ইং


আরো খবর