• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘিতে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস  চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার (২১ এপ্রিল) শেষ দিন বিকেল ৪ টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আদমদীঘি  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, সান্তাহার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা ও প্রভাষক তোফায়েল হোসেন লিটন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, বাংলাদেশ যুব মহিলা   লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান কুইন ও মোছাঃ আছমা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, নির্বাচন তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আরো খবর