• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বড়াইগ্রামে ফেনসিডিল সহ ব্যবসায়ী আটক

বড়াইগ্রাম প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

ভারত সীমান্ত থেকে নিয়মিত ফেনসিডিল এনে বিক্রি করতো সে। বেশভূষায় ও চাল-চলনে বুঝার উপায় নাই যে সে অপরাধের সাথে জড়িত। নিজেকে একজন আলেম ও পাশাপাশি একটি ফিস ফিড কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

Advertisements

অথচ মূলতঃ জয়পুরহাট ও হিলির সীমান্তবর্তী এলাকা থেকে নিয়মিত ফেনসিডিল এনে নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে বিক্রি করাই ছিলো তার মূল পেশা। অবশেষে রোববার বিকেল ৪টার দিকে

উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর পূর্বপাড়ার ভাড়া বাসা থেকে ১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে হাতে-নাতে আটক করে পুলিশ। আটককৃত ওই ফেনসিডিল ব্যবসায়ীর নাম মোসাদ্দেক হোসেন সোহাগ (৩৫)। সে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুড়কি গ্রামের রেজাউল করিমের ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, কালিকাপুর পূর্ব পাড়ার মজিবর ডাক্তারের বাড়িতে একাই ভাড়ায় থাকতেন মাদক ব্যবসায়ী সোহাগ। তিনি নিয়মিত ভারত সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে বনপাড়াসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে একটি কার্টনে রাখা ১২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আরো খবর