• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বড়াইগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বড়াইগ্রাম প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহাগ মোল্লা (৩০)। সে উপজেলার মাঝগাঁও তিরাইল গ্রামের মৃত আলহাজ্ব সাইফুল মোল্লার ছেলে। পেশায় সে একজন গুড় ব্যবসায়ী।

Advertisements

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলাম জানান, সোহাগ তার নিজ বাড়ি থেকে শ^শুরবাড়ি সিরাজগঞ্জ যাওয়ার পথে দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, ঘাতক ট্রাকটি সনাক্ত করে চালককে আটক করার চেষ্টা চলছে।


আরো খবর