• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জনতা ব্যাংকের শাখা পুনরায় ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নওগাঁর মহাদেবপুরের জনতা ব্যাংকের পাঁঠাকাটা হাট শাখার শাখা ব্যবস্থাপনা পরিচালকের চক্রান্তে পূর্ব নোটিশ ছাড়া শাখার স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শাখাটি পুনরায় ফিরিয়ে আনার দাবীতে শুক্রবার বিকালে মানববন্ধন করেছেন মহাদেবপুর ও মান্দা উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক সাধারণ মানুষ।
পাঁঠাকাটা বাজারের বণিক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ও নজরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকের শাখাটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। এ শাখাটি মান্দা ও মহাদেবপুর উপজেলার  বিভিন্ন গ্রামের মানুষের জন্য লেনদেনের অন্যতম মাধ্যম কিন্তু ৪৭ বছর পর শাখার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেছুর রহমানের নোংরা চক্রান্তে বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব নোটিশ ছাড়াই  উক্ত শাখার প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটার নিয়ে চোরের মতো পালিয়ে যায় বর্তমান শাখা ব্যবস্থাপনা পরিচালক।
তাই সরকারের কাছে আমাদের দাবি এই শাখা পুনরায় ফিরিয়ে আনতে হবে। দুই উপজেলার হাজারো মানুষ এখানে এলাকার বিদুৎ বিল প্রদান, বিভিন্ন ভাতার টাকা উত্তলন, ঋণ গ্রহণ, সঞ্চয় জমাসহ যাবতীয় লেনদেন কার্যক্রম করে আসছেন।
এবিষয়ে জানতে শাখা ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আরো খবর