• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার রাজশাহী আসবেন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার রাজশাহীতে সফর করবেন। এ দিন সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

Advertisements

এরপর তিনি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যাবেন। সেখানে চিকিৎসাধীন নাটোর জেলার সিংড়া উপজেলাধীন কলম ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন পাশাকে দেখবেন ও চিকিৎসার খোঁজ খবর নিবেন। পুনরায় সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের রাজশাহী আগমন উপলক্ষে রাস্তায় তোরণ  ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে না রাখতে নির্দেশ দেয়া হয়েছে।  এছাড়াও ফুলের তোড়া, কেক বা এ জাতীয় কোন কিছুর শুভেচ্ছা স্মারক প্রদান না দেয়ার কথা বলা হয়েছে।

এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুচিন্তিত মতামত-ধারণা-প্রস্তাবনা-পরামর্শ চেয়েছেন প্রতিমন্ত্রী। মতামতগুলো তার নিজস্ব মেইল (hello@palak.net.bd) দিতে বলা হয়েছে।

এটি প্রতিমন্ত্রীর সরকারি সফর। সফরকালে সংশ্লিষ্ট সকলকে বিধি মোতাবেক যথাযথ নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।


আরো খবর