• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পত্নীতলায় ৭ জনের মনোনয়ন বৈধ একজনের  বাতিল 

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নওগাঁর পত্নীতলায় আগামী ৮ মে উপজেলা পরিষদ  নির্বাচনে ৩ টি পদে মোট আট জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

Advertisements

আট জনের মধ্যে এক জনের মনোনয়ন পত্র  বাতিল হয়েছে।

চেয়ারম্যান পদে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব  আব্দুল গাফ্ফার এর মনোনয়ন পত্র  বৈধ হয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক খাদিজাতুল কোবরা মুক্তা এবং মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবিনা বেগম দুজনেরই মনোনয়ন পত্র  বৈধ হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে  বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  আব্দুল আহাদ,  উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান ,মিজানুর রহমান  তিনজনের মনোনয়ন পত্র  বৈধ হয়েছে। আয়কর  রিটার্ন  দাখিল না করায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া আব্দুল মকিমএর মনোনয়ন বাতিল হয়েছে।

নির্বাচনী গণবিজ্ঞপ্তি অনুযায়ী আজ  ১৭ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ তারিখ ছিল।  প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে ২৩শে এপ্রিল,  আর ভোট গ্রহন  হবে ৮ ই মে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের  মাধ্যমে।

উপজেলায়  ১ টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ লক্ষ ১ হাজার ৯২০ জন এর  মধ্যে পুরুষ ভোটার ১০ লক্ষ ৮৯০ জন  মহিলা ভোটার ১০ লক্ষ ১ হাজার ৩০ জন। ৭৪ টি ভোট কেন্দ্রে ৫৪২ টি কক্ষে ভোট গ্রহন হবে।

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ বলেন আয়কর রিটার্ন দাখিল না করায় ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল মকিমের মনোনয়ন বাতিল হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।


আরো খবর