• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া তরুণীকে মারধরের ঘটনায় আটক ৩

গোমস্তাপুর প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের)  দাবিতে অবস্থান নেয়া তরুণী (২৫)কে মারধরের ঘটনায় ২ মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে রহনপুর পৌর এলাকার  ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো,প্রেমিকের ছোট ভাই ওই মহল্লার মৃত ফটিক আলীর ছেলে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান( ২৪),প্রেমিক ফরহাদ রেজা মিলনের স্ত্রী তোহুরা খাতুন ঝরনা( ২৫) ও মিলনের মা ফেরদৌসী বেগম (৪৩)।
এরআগে সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ওই তরুণী মামলা দায়ের করার পর পুলিশ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো খবর