• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলেন যারা

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নওগাঁর পত্নীতলায় আসন্ন পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব  আব্দুল গাফ্ফার স্বতন্ত্র প্রার্থী হিসাবে  মনোনয়নপত্র দাখিল করেছেন।

Advertisements

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক খাদিজাতুল কোবরা মুক্তা এবং মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবিনা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে  বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  আব্দুল আহাদ,  উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান,জেলা জামায়াতের সহ সেক্রেটারী আব্দুল মকিম ও  মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত ভাবে জানিয়েছেন।

নির্বাচনী গণবিজ্ঞপ্তি অনুযায়ী আজ  ১৫ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল।  প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে ২৩শে এপ্রিল,  আর ভোট গ্রহন  হবে ৮ ই মে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের  মাধ্যমে।


আরো খবর