• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবিতে ঝুলন্ত অবস্থায় বহিরাগতের মরদেহ উদ্ধার 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝুলন্ত অবস্থায় এক বহিরাগতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকার হরিজন পল্লি সংলগ্ন এলাকার মেহগনি বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
বহিরাগত মৃত ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৮)। তার বাসা রাজশাহী জেলার চারঘাট থানার নন্দনগাছি উত্তর ভাটপাড়া এলাকায়। তিনি রাজশাহী নগরীতে বাদাম বিক্রি করতেন বলে জানা গেছে।
মৃত বল আমিনের ছেলে বলেন, আমার আব্বা এটা করতে পারেনা। আপুর বাসায় বেড়াতে আসছিলো আমার বাবা। এসে এমন করলো কেন বুঝতে পারছি না। আমার আব্বা ভালো মানুষ, লক্ষ্মীপুর বাজারে বাদাম বিক্রি করতো।
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোবারক পারভেজ জানান, সন্ধ্যার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পরিদর্শন করেতে এসে দেখেন একটা ছোট গাছে ঝুলন্ত অবস্থায় ঐ ব্যাক্তির দেহ ঝুলছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সিআইডি আসে,তারা বিভিন্ন আলামত সংগ্রহ করতে থাকে। এরপর সাড়ে ১১ টার দিকে কয়েকজন ছেলে আসে। তাদের মধ্যে একজন লাশ দেখে বাবা বলে চিৎকার করে ওঠে। পরে ওর কাছ থেকে পরিচয় নিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়।


আরো খবর