• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাণীনগরে পারইল প্রিমিয়ার লিগের সেশন-১ ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

“চলো সবাই মাদকছারি, খেলায় মনোনিবেশ করি” এই ভীষণকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে পারইল প্রিমিয়ার লিগের সেশন-১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার উপজেলার পারইলে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Advertisements

পারইল ক্রিকেট একাদশ এই খেলার আয়োজন করেন। খেলায় ৩টি দলের মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারইল ক্রিকেট একাদশের অধিনায়ক মো. জিল্লুর রহমান ও সঞ্চালনায় ছিলেন ক্রীড়াবিদ এনামুল হক।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পারইল ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান জাহিদ। এ সময় ইউপি সদস্যসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো খবর