• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লালপুরে দোকানে কিশোর গ্যাংয়ের হামলায় দুই ব্যবসায়ী জখম

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

নাটোরের লালপুরে দোকানে ভাংচুর চালিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।

Advertisements

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার লালপুর বাজারে এঘটনা ঘটে। আহতরা হলেন,  উপজেলার নুরুল্লাহপুর গ্রামের ওমরের ছেলে আহি (২১) ও রামকৃষ্ণপুর গ্রামের জমির মন্ডলের ছেলে আশিকুজ্জামান (২৮)।

ব্যবসায়ীরা জানান, বাজারের চাদের হাট কমসমেটিক দোকানের মালিক আহির সঙ্গে কোম্পানির সেলসম্যান মাসুমের (২৮) কথা কাটাকাটি হয়। এর জ্বেরে মাসুম একই গ্রামের মানোয়ার হোসেন নান্টুর ছেলে অপূর্ব ও তার বন্ধু সিয়াম, রায়হানসহ ৫/৬ জনকে ডেকে নিয়ে আসে অতর্কিত ভাবে দোকানে ভাংচুর চালায় এবং চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে জখম করে। পরে অন্যান্য ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে এঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান ব্যবসায়ীরা।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর