• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গ্রামপুলিশদের মাঝে পত্নীতলা  থানা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর পত্নীতলায়  থানা পুলিশের আয়োজনে একশত ১০জন গ্রামপুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisements

সোমবার দুপুরে থানা চত্ত্বরে এ ঈদ উপহার হিসাবে খাদ্য  সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রত্যেক গ্রামপুলিশ সদস্যকে উন্নতমানের  সেমাই, চিনি,দুধ, পোলাওর চাল, সয়াবিন তেল, বাদাম ইত্যাদি সহ প্রায় ১ হাজার টাকার  খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুঃ আব্দুল মমীন । পত্নীতলা থানার অফিসার  ইনচার্জ ওসি মোজাফফর হোসেনের সভাপতিত্বে  আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সেলিম রেজা সহপত্নীতলা থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্রমূখ।

ওসি মোজাফফর হোসেন বলেন গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন।

তাছাড়া সামনে ঈদ, এলাকায় যেন চুরি, ছিনতাইসহ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে তাদেরকে এলাকার ঝুঁকিপূর্ণ স্থান গুলোতে নিয়োজিত করা গযেছে। তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে পত্নীতলক থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নেয়া হয়।


আরো খবর