• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাবা-মার সাথে  ঈদ করা হলো না উৎসবের

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

নিয়ামতপুর প্রতিনিধি :
স্কুল বন্ধ থাকায় বাবা-মা-ছোট ভাইকে রাজশাহী রেখে দাদী ও বড় চাচার এখানে এসেছিলেন, ঈদের আগের দিন বাবা-মা ও ছোট এসে মিলিত হওয়ার কথা ছিল। কিন্তু আর বাবা-মা ও ছোট ভাইয়ের সাথে মিলিত হওয়া হলো না উৎসবের। আজ রবিবার দুপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তামজিম হাসান উৎসব (১৩) নামের এক শিশুর। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
উৎসবের বড় চাচা হারুন বলেন, গ্রামে ঈদ করবে বলে বাবা-মাকে ছেড়ে আগেই গ্রামে চলে এসেছে। উৎসব রাজশাহী ল্যাবরেটরী স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। তার বাবা রাজশাহীতে ব্যাবসা প্রতিষ্ঠান থাকায় ঈদের আগের দিন আসার কথা ছিল।
আজ দুপুরে আমাদের অজান্তে এলাকার ছেলেদের সাথে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় ডুবে গেলে তার সঙ্গীরা খবর দিলে সকলে মিলে গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর