• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় খরায় ঝরছে আমের গুটি, কপাল পুড়ছে চাষির

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

রাজশাহী পুঠিয়া উপজেলায় প্রচণ্ড খরা ও তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। কয়েক দিনে এক টানা প্রচুর তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ, এক সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে ঝরে পড়ছে আমের গুটি।

Advertisements

কৃষি অফিসে তথ্য মতে, ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে যা আম উৎপাদন লক্ষ্যমাত্রা ১৫৪৭ হেক্টর।

উপজেলা বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, তুলনামূলকভাবে আম উৎপাদন কম। এছাড়াও বেশিরভাগ বাগানে আমের গুটি মাটিতে ঝরে পড়ে আছে। তবে এখন আম চাষিরা বিশেষভাবে উপজেলা কৃষি অফিসের পরামর্শে পানি দেবার জন্য প্রস্তুতি নিচ্ছে।

বানেশ্বর ইউনিয়নের আমি চাষি আরিফুল ইসলাম বলেন, গত বছরের থেকে এবার আমের মুকুল অনেক কম। তারপরও মোটামুটি আমের গুটি ভালো এসেছে কিন্তু প্রচণ্ড খরার কারণে আমের গুটি গুলো এখন ঝরে পড়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বাগানে এবার অনেক টাকা লোকসানের আশঙ্কায় আছি।

পুঠিয়া পৌরসভা এলাকার আমচাষী আফসার উদ্দিন জানান, মুকুল আসার পূর্বে বাগান পরিচর্যা করাই মোটামুটি ভালো এসেছিল। পরবর্তী সময়ে আমের গুটি ভালোই ছিল কিন্তু বর্তমানে প্রচণ্ড খরায় গুটি ঝড়ে পড়ছে। এভাবে যদি আম ঝড়ে পড়ে তাহলে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, আমরা কৃষকদের প্রতিটি বাগানের আমের গাছের গোরায় পর্যাপ্ত পরিমাণ পানি স্প্রে সরবরাহ করার জন্য পরামর্শ দিয়েছি। এছাড়াও আমাদের মাঠ কর্মীরা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।


আরো খবর