• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ গেল নারীর 

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

রাজবাড়ীতে জাকাতের টাকা নিতে গিয়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে এক নারীর (৬০) মৃত্যু হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

বেলা পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।জানা গেছে, রোববার সকালে রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের টাকা নিতে একসঙ্গে প্রায় ৫ হাজার নারী-পুরুষ ভিড় জমান। এ সময় হুড়োহুড়িতে ওই নারী মাটিতে পড়ে যান। ভিড়ে পদদলিত হয়ে গুরুতর আহত হন।

সেখানে থাকা অপর এক নারী উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম না বলার শর্তে স্থানীয়রা জানান, এই জাকাত নিতে এসে শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে এভাবে অসহায় মানুষটিকে জীবন দিতে হলো।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ওই নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।


আরো খবর