• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার তিন

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

 

বগুড়ার আদমদীঘি উপজেলার একটি দোকানে অভিযান চালিয়ে গোপন কক্ষের ভিতর থেকে একটি চোরাই মোটরসাইকেল ও বেশ কিছু মোটরসাইকেলের পার্টসসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Advertisements

গত শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের ডালম্বা মাজারের দান বাক্সের সামনে টিন সেড এর ওয়ার্কসপ দোকানের নিচের একটি গোপন কক্ষে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করে আদমদীঘি থানা পুলিশ।

আদমদীঘি থানার উপ-পরির্দশক এস আই তরিকুল ইসলাম বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে

উক্ত স্থানে অভিযান চালানো হয়। এ সময় আনিছুর, মোতালেব ও রবিউলকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছে থেকে একটি ডিস্কবার মোটরসাইকের , দুইটি মোটরসাইকেলের সাইড কভার, একটি হেডলাইট, একটি চেইন কভার, একটি মাডগার্ড ও একটি ফিলআটর বক্স ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডালম্বা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আনিছুর (২৯), সান্তাহার পৌর শহরের বড় মালশন এলাকার মৃত ইউনুছের ছেলে মোতালেব (২৩) ও উৎরাইল জাহানাবাদ এলাকার সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম (২২)।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি দোকানের গোপন কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ঐ কক্ষ থেকে তিন জন চোর ও চোরাইকৃত মোটরসাইকের উদ্ধার করা হয়েছে।

চোরেরা আশেপাশে চুরি করার পর চোরাই মোটরসাইকেল ঐ কক্ষে নিয়ে গিয়ে রাখতো। পরে সুযোগ বুঝে চোরাই মোটরসাইকেল বিক্রিয় করতো। এমনকি ঐ কক্ষে মোটারসাইকেলে সকল পার্টস খুলে তা আলাদা ভাবে বিক্রয় করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শনিবার আদমদীঘি থানায় মামলা দায়েরের পর দুপুরে বগুড়া  আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর