• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লালপুরে চাচাতো ভাইয়ের সাথে মারামারি নিহত ১, আহত ৭

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

নাটোরের লালপুরে জমিতে ঘাস কাটা কে কেন্দ্র করে মারামরির ঘটনায় কামরুল (৪৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত কামরুল উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে। এ ঘটনায় আরো পাঁচজন গুরুতর  আহত হয়েছেন।

Advertisements

আজ শনিবার (৬ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়সূত্রে জানাযায় শুক্রবার রাত পৌনে আটটার দিকে পাইকপাড়া উত্তরপাড়া মাঠে কামালের জমিতে ঘাস কাটাকা কেন্দ্র করে চাচাতো ভাই মন্টু ও কামালের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এসময় কামালের ছোট ভাই কামরুল ঘটনাস্থলে উপস্থিত হলে  মন্টু ও কামালের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে আহত হন কামাল (৫৫), কামরুল (৪৫), সবুজ (২৫) , মন্টু (৪০), বাবলু (৫৬), ইনছার (৭৬)।

এসময় স্থানীয়রা কামল, কামরুল, সবুজ কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামরুলের অবস্থা আশংকাজনক হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে অপর দিকে মন্টু, বাবলু ও ইনছার কে উদ্ধার করে পাশ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে বাবলুর অবস্থার অবনতি হলে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ জানান নিহতের স্ত্রী রেহেনা বেগম (মাইলা) মন্টুকে প্রধান আসামী করে ৬জনের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


আরো খবর