• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

উত্তরের মহাসড়কে উড়বে পুলিশের ড্রোন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

তবে এখন পর্যন্ত তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি।পুলিশ জানিয়েছে, উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজটের পরিস্থিতি দেখলেই ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে মহাসড়ক। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজারেরও বেশি গাড়ি চলাচল করেছে।

Advertisements

শনিবার (০৬ এপ্রিল) সকাল থেকেই পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বাড়লেও দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কড্ডার মোড় ও নলকা এলাকায় গিয়ে দেখা যায়, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঈদ উপলক্ষে কর্মজীবী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এ কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির সংখ্যা ক্রমশই বাড়ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি। পূর্ণ গতিতেই যানবাহন চলছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। পুরো জেলায় ৭০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও তদারকির জন্য সিনিয়র কর্মকর্তারও মহাসড়কেই অবস্থান করবেন।

তিনি আরও বলেন, রোববার (০৭ মার্চ) থেকে ঝাঐল ওভারব্রিজ ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ২৪ ঘণ্টা মনিটরিং করবে ড্রোন ক্যামেরা। প্রয়োজনে ক্যামেরা যে কোনো স্থানে মুভ করা হবে। ক্যামেরা যাতে রাতেও কাজ করে তার জন্য নাইট ভিশন ড্রোন ক্যামেরা দেওয়া হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৭১০টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে দুই কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।


আরো খবর