• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বান্দরবানে আজ থেকেই সাঁড়াশি অভিযান: র‌্যাব

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

এসময় তিনি আরও বলেন, পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল কুকিচিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) সম্প্রতি বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।  মূলত এটি তারা করছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য।

Advertisements

এসময় তিনি আরও বলেন, র‌্যাব খবর পাওয়ায় পরপরই সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং অক্ষত অবস্থায় ম্যানেজারকে উদ্ধার করা হয়।

এসময় তিনি আরও বলেন, পাহাড়ের সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না, আর সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি রুমা সোনালী ব্যাংক থেকে লুট হওয়া ১৪টি অস্ত্র উদ্ধারে আজ থেকে সাঁড়াশি অভিযান চালানো হবে।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি যে হামলাগুলো হয়েছে, সেখানে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসব ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলন শেষে র‌্যাবের হেফাজতে থাকা রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। নেজাম উদ্দিন ও তার পরিবার তাকে নিরাপদে উদ্ধার করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো খবর